কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাইক্রোওয়েভে খাবারের গন্ধ নিয়ে বিরোধ, দুই ভারতীয় শিক্ষার্থীর পোয়াবারো

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাইক্রোওয়েভে দুপুরের খাবার গরম করার সময় খাবারের গন্ধ নিয়ে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের সঙ্গে ২ লাখ ডলারের সমঝোতায় গড়িয়েছে। নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে করা মামলায় এই অর্থ ক্ষতিপূরণ পেয়েছেন ভারতীয় পিএইচডি শিক্ষার্থী আদিত্য প্রকাশ ও তার বাগদত্তা উর্মি ভট্টাচার্য।

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘পালক পনির’ গরম করার সময় খাবারের গন্ধ নিয়ে আপত্তি তোলেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মী। এরপর তাদের বিরুদ্ধে ধারাবাহিক বৈষম্য ও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয় বলে অভিযোগ করেন এই দম্পতি। গবেষণা অনুদান ও শিক্ষকতার সুযোগ হারানোর পাশাপাশি উপদেষ্টার সঙ্গও বিচ্ছিন্ন হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়াতে ২০২৫ সালের সেপ্টেম্বরে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়। বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিতে সম্মত হলেও কোনো দায় স্বীকার করেনি এবং ভবিষ্যতে সেখানে পড়াশোনা বা চাকরির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এই ঘটনা প্রকাশের পর ভারতে ‘ফুড রেসিজম’ বা খাবার নিয়ে বর্ণবাদ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিদেশে খাবার ঘিরে বৈষম্যের অভিজ্ঞতা শেয়ার করছেন।

সমঝোতার শর্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ডিগ্রি প্রদান করতে রাজি হয়। তবে একই সঙ্গে তারা কোনো দায় স্বীকার করেনি এবং ভবিষ্যতে তাদের ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বা চাকরির ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে।

বিশ্ববিদ্যালয়টি বিবৃতিতে জানিয়েছে, তাদের নৃবিজ্ঞান বিভাগ এখন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার কাজ করছে। অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। যারা বৈষম্যমূলক নীতি লঙ্ঘন করবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

তবে আদিত্য প্রকাশ জানান, খাবার নিয়ে এমন বৈষম্যের শিকার তিনি এই প্রথম হননি। ইতালিতে বেড়ে ওঠার সময় স্কুলের শিক্ষকরাও তাকে দুপুরের খাবারের সময় আলাদা টেবিলে বসতে বলতেন। কারণ হিসেবে বলা হতো, তার সহপাঠীরা ভারতীয় খাবারের গন্ধ সহ্য করতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X