ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লিটনদের আমিরাত সফরে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির আগে সংযুক্ত আরব আমিরাতের খেলবেন লিটন দাসরা। সূচিটি আগেই চূড়ান্ত ছিল। কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ উত্তেজনায় শঙ্কায় পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। এখনো সফরটি ঠিক সময় হবে কী না তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে আমিরাত সফর ঠিকই হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সফর হচ্ছে কী না—সে বিষয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সঙ্গে সক্রিয় ও চলমান আলোচনা চলছে। বিসিবি আবারও জোর দিয়ে জানাচ্ছে যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সঙ্গে নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হবে।’

ভারতের সঙ্গে বৈরীতা যখন যুদ্ধের রূপ নেয়। তখনই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। একই পরিস্থিতি দাঁড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও (আইপিএল)। তবে যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুইদেশ। ক্রিকেটের ভবিষ্যতও হয়তো খুব শিগগির জানা যাবে। আপাতত বিসিবির চোখ আমিরাত সফরেই, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল পূর্বনির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।’

১৪ মে লিটন দাসের নেতৃত্বে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ইতিমধ্যে মিরপুরে গেল কয়েকদিন ধরেই অনুশীলন করে যাচ্ছেন তারা। সেখানে দুই ম্যাচ খেলে যাওয়ার কথা ছিল পাকিস্তানে। পাকিস্তান সফর বাতিল হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটা হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X