স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন জানাল বিসিবি

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের মাটিতে খেলতে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

পর্ষদ গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে খেলোয়াড় ও দলের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছায়।

বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলকে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে পাঠানো নিরাপদ বলে মনে করা হচ্ছে না। এ কারণে টুর্নামেন্টের আয়োজক সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। বিসিবির বিশ্বাস, নিরাপদ ও অনুকূল পরিবেশে দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা প্রকাশ করেছে, আইসিসি পুরো পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X