কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০২:১৭ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ মোবাইলে দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘হাইব্রিড মডেল’-এ আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আর কিছুক্ষণ পরেই মাঠে গড়াচ্ছে প্রথম ম্যাচটি। কর্মব্যস্ত জীবনে অনেকেই বাসায় বসে টেলিভিশনে খেলা দেখা সুযোগ না পান না। তাইতো অনেকেই মোবাইলে বসে খেলা দেখেন।

প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। বুধবার (৩০ আগস্ট) মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা ৩০ মিনিটের সময় উদ্বোধনী ম্যাচে মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান।

সবগুলো ম্যাচই টেলিভিশনের পাশাপাশি মোবাইল থেকেও দেখা যাবে। এর মধ্যে অনলাইনে দেখার সুযোগ থাকছে তিনটি অ্যাপে। সেগুলো হলো- মাইজিপি, র‍্যাবিটহোল বিডি এবং টফি।

এ ছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি এই লিংক ও এই লিংক - এ ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

আর বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে দুটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টস। এ ছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।

পাকিস্তান-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের আসরটি। এশিয়া কাপে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৬টি দল। পাকিস্তান, ভারত ও নেপাল পড়েছে একটি গ্রুপে।

অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিযোগিতার ১৩টি ম্যাচের মধ্যে চারটি হবে পাকিস্তানের দুই ভেন্যু মুলতান আর লাহোরে। ফাইনালসহ বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে আর কলম্বোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১০

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১১

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১২

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৩

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৪

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৫

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৬

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৭

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৮

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

২০
X