স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১২:১৬ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ শুরু এশিয়া কাপ

এশিয়া কাপের এই শিরোপা জিততে লড়বে ৬টি দেশ। ছবি : সংগৃহীত
এশিয়া কাপের এই শিরোপা জিততে লড়বে ৬টি দেশ। ছবি : সংগৃহীত

‘হাইব্রিড মডেল’-এ আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। পাকিস্তান-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসরটি। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর।

বুধবার (৩০ আগস্ট) মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা ৩০ মিনিটের সময় উদ্বোধনী ম্যাচে মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান।

২০০৮ সালের পর আবারও এশিয়া কাপের আয়োজক হয়েছে পাকিস্তান। দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই ফেরায় দেশটির ক্রিকেটে বসন্তের বাতাস বয়েছে। প্রাথমিকভাবে পুরো আসর পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। যে কারণে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে টানা তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। কিন্তু একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সাকিবদের। তবে এবার সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন ইতিহাস রচনার স্বপ্ন বাংলাদেশের।

এশিয়া কাপে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৬টি দল। পাকিস্তান, ভারত ও নেপাল পড়েছে একটি গ্রুপে। অনদিকে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিযোগিতার ১৩টি ম্যাচের মধ্যে চারটি হবে পাকিস্তানের দুই ভেন্যু মুলতান আর লাহোরে। ফাইনালসহ বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে আর কলম্বোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

১০

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

১১

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১২

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১৩

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

১৪

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

১৫

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৬

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

১৭

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৮

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

১৯

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

২০
X