ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৫:৪০ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুদলেরই সমান সুযোগ দেখছেন সাকিব

পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠেছে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের। আগামীকাল সহআয়োজক শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

অবশ্য আত্মবিশ্বাস নিয়ে শ্রীলংকায় যাওয়া টাইগারদলের শেষ মুহূর্তে লিটন দাস ছিটকে যাওয়ায় সাকিব আল হাসানের দল কিছুটা ধাক্কা-ই খেয়েছে। যদিও সেসব ভুলে এখন টাইগারদের পূর্ণ মনোযোগ থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দিকে। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় তারা দাসুন শানাকার দলের মুখোমুখি হবেন। তার আগে আজ (বুধবার) নিজেদের লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার দলনেতা সাকিব।

বিশ্বসেরা এই অলরাউন্ডার এ সময়ে বলেন, ‘আমার মনে হয় দুদলই সমান অবস্থায় আছে এবং যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। দুদলেরই শক্তি, দুর্বলতা একই রকম। তাই দুদলের জন্য সমান সুযোগ-সুবিধা আসলে।’

এ ছাড়াও টাইগারদের দলনেতা আরও জানান, ‘আসলে আমি একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার, ফিল্ডার হতে পারে- এই চারটা জায়গাতে যদি আমরা ভালো খেলি তাহলে আমাদের ভালোভাবে জেতার সম্ভাবনা বেশি থাকবে। এবং আমরা ওটাই করার চেষ্টা করব, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। এমনটা না যে, শুধু পেস বোলাররা আমাদের জিতিয়ে দেবে কিংবা শুধু ব্যাটাররা জিতিয়ে দেবে এটা না। আমরা চাই সবদিক থেকে ওদের চেয়ে ভালো খেলে জিতব।’

এ ছাড়াও শ্রীলংকার তুলনামূলক দুর্বল বোলিং নিয়েও কথা বলেন সাকিব। তিনি নিজেদের বোলিংকে এগিয়ে রাখলেও শ্রীলংকাকে দুর্বল ভাবেন না তিনি। এ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি যেটা বললাম শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কার যারা খেলছে ওরা মাত্র এলপিএল থেকে এসেছে। যারা পারফর্ম করেছে তারাই এসেছে দলে। আসলে কাউকেই ছোট করার কিছু নেই। ওরাও মুখিয়ে থাকবে ভালো পারফর্ম করার জন্য। আমাদের বোলারদের যেহেতু অভিজ্ঞতা আছে, সেটা হয়তো আমরা কাজে লাগাতে পারব। তার মানে এই না, কালকের ম্যাচে এটা খুব একটা প্রভাব পড়বে দলের ক্ষেত্রে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X