স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের চোখে যে কারণে দলে বিজয়

বিজয়কে নেওয়ার ব্যাখা দিলেন সাকিব। ছবি : সংগৃহীত
বিজয়কে নেওয়ার ব্যাখা দিলেন সাকিব। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলে একের পর এক ইনজুরির ধাক্কা। একে একে দল থেকে ছিঁটকে গেছেন পেসার এবাদত হোসেন এবং দলের ওপেনার ও অন্যতম অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। এরপর আসর শুরু হওয়ার দুই দিন আগে জ্বরে পড়ে ওপেনার লিটন দাসও ছিটকে পড়লেন এশিয়া কাপ থেকে।

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। তবে মাঠে নামার একদিন আগেই আজ বুধবার বদল এসেছে স্কোয়াডে। ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ার কারণে এশিয়া কাপের দলে থাকতে পারছেন না লিটন।

এ অবস্থায় লিটনের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল জাকির হাসানের নাম। এশিয়া কাপ খেলতে আসা জাতীয় দলের বাইরেও নির্বাচকেরা আরও যে কয়জন ক্রিকেটারকে ঢাকায় অনুশীলনের মধ্যে রেখেছেন, সেখানে তিনিই ছিলেন লিটনের পরিবর্তে ওপেনার হিসেবে দলে আসার মতো। কিন্তু জাকিরের পরিবর্তে এনামুল হোসেন বিজয়কে দলে নেওয়া হলো, আজ দুপুরেই যিনি ঢাকা থেকে শ্রীলঙ্কার বিমান ধরেছেন।

নির্বাচকদের হিসাবের বাইরে থেকেও কেন এনামুলের দলে জায়গা হলো, এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে প্রশ্নটার যে ব্যাখ্যা আজ সাকিব আল হাসান দিলেন, সেটিকে গ্রহণ না করে উপায় নেই। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, 'যেহেতু আমাদের আরেকজন উইকেটকিপার নাই, অতিরিক্ত উইকেটকিপার সো এটা একটা আমাদের জন্য ফ্যাক্টর। আর লাইক ফর লাইক বলব- লিটনও টপ অর্ডার ব্যাটিং করে বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে। আর যদি ইনকেস মুশফিক ভাইয়ের কিছু হয়। বিশেষ করে ম্যাচ চলাকালীন সময়ে। কনকাশন হতে পারে, ছোটখাটো ইনজুরি হতে পারে, দেখা যাচ্ছে যে উনি ওইদিন কিপিং করতে পারছেন না।'

'যেহেতু এখন একটা রুলস আছে যে, দ্বিতীয় উইকেটকিপার যদি ম্যাচে না খেলে তাহলে সেও উইকেটকিপিং করতে পারবে। এটাও একটা অপশন, সো ওই গ্যাপগুলো ফিল করার জন্য বিজয়কে পিক করা।'

কিন্তু এই যুক্তিতেও সুযোগ পেতে পারতেন জাকির। কারণ তিনিও উইকেটকিপার ব্যাটসম্যানই। সুযোগ যে পেলেন না তার কারণ, ওপেনিংয়ে ডান হাতি-বাঁ হাতি সমন্বয়। এশিয়া কাপের ১৭ জনের দলে নির্বাচকেরা যে তিন ওপেনারকে রেখেছিলেন তাঁদের মধ্যে একমাত্র লিটনই ছিলেন ডানহাতি। বাকি দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ব্যাটসম্যান তানজিদ হাসান দুজনই বাঁহাতি। ওপেনিং জুটিতে ডান হাতি-বাঁহাতি ভারসাম্য রাখতেই লিটনের জায়গায় ডাকা হয়েছে এনামুল হককে।

তবে আজ রাতে ক্যান্ডি পৌঁছে এনামুল হয়তো কালই মাঠে নেমে যাবেন না। সে ক্ষেত্রেও হয়তো দুই বাঁহাতি ওপেনারকে নিয়ে খেলবে না বাংলাদেশ। টপ অর্ডারে কিছু অদল-বদল ঘটারই ইঙ্গিত দিচ্ছে সেটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X