স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানি গণমাধ্যমের দাবি

বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে—এমন দাবি করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরানোর অনুরোধে অনড় থাকে, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কৌশলগতভাবে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে।

বাংলাদেশের আপত্তির মূল কারণ হিসেবে উঠে এসেছে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ। এ প্রেক্ষাপটে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছিল, তারা ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলতে চায়।

ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের অবনতির প্রভাব ক্রিকেটেও পড়েছে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে বাদ দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার সীমিত করে এবং বিশ্বকাপের ম্যাচ অন্য ভেন্যুতে নেওয়ার দাবিতে আরও কঠোর অবস্থান নেয়।

বুধবার (২১ জানুয়ারি) আইসিসির ভার্চুয়াল বোর্ডসভার পর বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। আইসিসি জানায়, নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের মতো কোনো সিদ্ধান্ত তারা নেবে না। এর পরপরই বিসিবি আবারও ভারতে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সামনে কার্যত দুটি পথ খোলা—একটি হলো আইসিসির সিদ্ধান্ত মেনে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া, অন্যটি হলো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো। সরে দাঁড়ালে অন্য কোনো দলকে বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হতে পারে।

পাকিস্তানের সম্ভাব্য অবস্থান

জিও নিউজের দাবি অনুযায়ী, বাংলাদেশের সিদ্ধান্তের ওপর পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে। যদি বাংলাদেশ বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে, তাহলে পাকিস্তানও সংহতির বার্তা দিতে টুর্নামেন্ট বয়কটের কথা ভাবতে পারে।

তবে এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X