স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন এবাদতের

এবাদত হোসেন। ছবি : সংগৃহীত
এবাদত হোসেন। ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল তার সর্বশেষ টেস্ট। সব কিছু ঠিক থাকলে আবার সেই ১৭ জুনেই টেস্ট মাঠে ফিরবেন তিনি। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে রাখা হয়েছে এবাদতকে।

এই সফর দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ দলের ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। দলে নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তার সহকারী হিসেবে থাকছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টেস্ট দল থেকে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন এবাদত, তরুণ পেসার নাহিদ রানা ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলেননি লিটন, আর নাহিদ পিএসএল খেলতে গিয়ে একটি টেস্ট খেলার পর পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন।

এবাদত নিজের জায়গায় ফিরে এসেছেন দীর্ঘ চোট এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন তিনি। এরপর এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। অবশেষে গত বছর নভেম্বরের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এই গতিময় পেসার। এরপর বিপিএল, ডিপিএল ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে নিজেকে প্রমাণ করে ফেরেন মূল দলে।

শ্রীলঙ্কা সফরের সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ১৩ জুন দেশ ছাড়বে। ১৭ জুন গলে প্রথম টেস্ট এবং ২৫ জুন কলম্বোতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X