স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের মাটিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল পুনর্গঠনের পথে হাঁটল নির্বাচকরা। ক্যারিবীয়দের বিপক্ষে হতাশাজনক সিরিজের পর এবার একাধিক পরিবর্তনে সাজানো হয়েছে স্কোয়াড— যেখানে জায়গা করে নিয়েছেন এক অনভিষিক্ত ব্যাটার, আর বাদ পড়েছেন জাতীয় দলে নিয়মিত থাকা দুই ক্রিকেটার। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটিই হতে যাচ্ছে নতুন সংযোজন ও কৌশলগত সমন্বয়ের পরীক্ষার মঞ্চ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২৩ নভেম্বর ২০২৫) ঘোষিত দলে নেই পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম হোসেন। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া ২৬ বছর বয়সী ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচেই মুখোমুখি হবে দুই দল— তারিখ যথাক্রমে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি)

লিটন কুমার দাস (ক্যাপ্টেন), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী আনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

এই সিরিজে নতুনদের পরীক্ষা, ব্যাটিং অর্ডারে সম্ভাব্য রদবদল এবং পেস আক্রমণে নতুন সমীকরণ— সব মিলিয়ে আয়ারল্যান্ডকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি এবার ভিন্ন রূপেই ধরা দিচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X