স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের সাথে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে নিয়ে সাজানো ক্রিকেট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

সিরিজটি শুরু হবে ২৮ নভেম্বর। প্রথম তিন দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় তিন দিনের ম্যাচ মাঠে গড়াবে বসুন্ধরা স্টেডিয়ামে, ৩ ডিসেম্বর থেকে। এরপর তিনটি ওয়ানডে খেলবে দুই দল—যথাক্রমে ৭, ৯ এবং ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন জুনিয়র দলের নিয়মিত পারফরমাররাই। ধারাবাহিকভাবে রান করে যাওয়া অদ্রিত ঘোষের পাশাপাশি রয়েছেন সামি, কাওসার ও অন্যান্য পরিচিত মুখ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল:

মোহাম্মদ সামি, কাওসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার ও নুবায়েত আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X