মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির টেস্ট রজতজয়ন্তী আয়োজনে দাওয়াত পেলেন দুর্জয়

অবশেষে দাওয়াত পেলেন দুর্জয়। ছবি : সংগৃহীত
অবশেষে দাওয়াত পেলেন দুর্জয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট যাত্রার প্রথম অধ্যায়ে যে ক’জন অগ্রদূতের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাদের অন্যতম নাঈমুর রহমান দুর্জয়। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে দেশের প্রথম টেস্ট ম্যাচে অধিনায়কত্বের ভার ছিল এই অলরাউন্ডারের কাঁধে। অথচ, ক্রিকেট-পরবর্তী রাজনীতিক জীবনের কারণে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন বিসিবির আয়োজন থেকে। কিছুদিন আগেও গণমাধ্যমে আক্ষেপ করেছিলেন, প্রথম টেস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তিনি।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিসিবির রজতজয়ন্তী আয়োজনে অবশেষে জায়গা পেয়েছেন দুর্জয়। আজ বুধবার রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে ঢাকা বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠানে এই তথ্য জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘দাওয়াতও দেওয়া হয়েছে, কলও করা হয়েছে।’

নিজেও বাংলাদেশের অভিষেক টেস্ট দলের সদস্য ছিলেন বুলবুল। তিনি সেই স্মৃতির আবেগে ভেসে গিয়ে বলেন, ‘আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার ছিলেন, যারা টেস্ট খেলার সুযোগ পাননি—ফারুক ভাই, আতাহার আলী ভাই, নান্নু ভাইসহ আরও অনেকে। আমরা নিজেদের ভাগ্যবান মনে করি, কারণ ইতিহাসের অংশ হতে পেরেছিলাম।’

আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবির রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা অনুষ্ঠান। এ বিষয়ে বুলবুল জানান, ‘আমরা চেষ্টা করেছি সেই প্রথম টেস্ট স্কোয়াডে যারা ছিলেন এবং বর্তমানে দেশে অবস্থান করছেন, সবাইকে দাওয়াত দিতে। ২৫ বছর আগের বন্ধন ও স্মৃতিকে ফিরে দেখা এবং ক্রিকেটারদের সম্মান জানানোর লক্ষ্যেই এই আয়োজন।’

দুর্জয়ের আমন্ত্রণ পাওয়া নিয়ে যে বিতর্ক ও আক্ষেপ তৈরি হয়েছিল, তা বিসিবির এ সিদ্ধান্তে অনেকটাই প্রশমিত হয়েছে। প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে তার উপস্থিতি নিশ্চিত হলে এই আয়োজন আরও ঐতিহাসিক হয়ে উঠবে নিঃসন্দেহে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১০

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১১

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১২

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৩

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৪

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৫

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৬

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৭

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৮

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৯

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

২০
X