স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজকে নিয়ে লঙ্কান শিবিরে বাড়তি সতর্কতা

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ইনজুরি কাঁটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরছেন মোস্তাফিজুর রহমান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে। আর তাকে নিয়েই যেন একপ্রকার ‘প্ল্যান-বাউন্ড’ শ্রীলঙ্কা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, মোস্তাফিজকে হালকাভাবে নিচ্ছেন না তারা। বরং তাকে ঘিরেই সাজানো হয়েছে আলাদা পরিকল্পনা।

‘মোস্তাফিজ একজন দারুণ বোলার। অতীতে নিজেকে বহুবার প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমরা জানি সে ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই ওকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে আমাদের,’ বলেন আসালাঙ্কা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই আলাদা উত্তাপ, বাড়তি উত্তেজনা। সেটাই যেন আরও একবার ফুটে উঠল আসালাঙ্কার কথায়— ‘আমরা আসলে ভালো বন্ধু। তবে মাঠে নামলেই সেই রাইভালরির আগুনটা দেখা যায়। এটাই মানুষ দেখতে চায়। এমন হাইভোল্টেজ ম্যাচে উত্তেজনা থাকেই।’

উইকেট প্রসঙ্গে তিনি জানান, প্রেমাদাসা স্টেডিয়াম সাধারণত স্পিন সহায়ক হলেও এবার একটু ভিন্ন কিছু চান তিনি। ‘আমি চাই ভালো ব্যাটিং উইকেট। খুব বেশি স্পিন ফ্রেন্ডলি যেন না হয়। তবে এখনই কিছু বলা যাচ্ছে না, উইকেট কেমন হবে সেটা কালই বোঝা যাবে।’

সবকিছু মিলিয়ে সিরিজের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর সেই উত্তেজনার মাঝেই মোস্তাফিজ যেন এক ‘সাইলেন্ট থ্রেট’। ফিরেই যে তিনি কতটা ছাপ রাখতে পারেন, সেটাই এখন বড় কৌতূহলের বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X