স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য ধস

৫ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
৫ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শক্ত ভিত গড়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এক উইকেটে দলীয় শতকের মাইলফলক স্পর্শ করে যখন মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকে যাচ্ছে দল, তখনই হঠাৎ নেমে আসে কালো মেঘ। মাত্র ৫ রানের ব্যবধানে পড়ে যায় ৭টি গুরুত্বপূর্ণ উইকেট!

এক উইকেটে ১০০ রান থেকে হঠাৎই বাংলাদেশের স্কোরবোর্ডে দেখা যায় ৮ উইকেটে ১০৫। ক্রিকেটপ্রেমীরা চোখের সামনে অবিশ্বাস্য এই বিপর্যয় দেখে হতবাক।

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১০৪ রান। এমন ধসের পেছনে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ ও সঠিক লাইন-লেংথে বল করা মূল ভূমিকা রেখেছে।

প্রথম দিকে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের জুটি কিছুটা স্বস্তি এনে দিলেও, পরবর্তী ব্যাটারদের মধ্যে কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। একের পর এক ভুল শট, রান আউট আর এলবিডব্লিউতে ধরা পড়ে সাজঘরে ফিরতে বাধ্য হন তারা।

এর আগে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের বোলিংয়ে শ্রীলঙ্কাকে আড়াইশ রানের আগেই অলআউট করে স্বপ্নময় শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং লাইনআপের এই ভাঙন পুরো চিত্রটাই বদলে দিয়েছে।

এই মুহূর্তে ক্রিজে আছেন জাকের আলী ও তানভির ইসলাম। দলের বাকি ইনিংস কতদূর যাবে, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X