কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ভারত

সুইপ শট খেলছেন হার্দিক। ছবি : সংগৃহীত
সুইপ শট খেলছেন হার্দিক। ছবি : সংগৃহীত

ক্যান্ডিতে বৃষ্টির কারণে দুই দফা বন্ধ ছিল এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। শাহীন শাহ-রউফদের বোলিং তোপে শুরুতেই ফিরে যান রোহিত-কোহলিরা। তবে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

শনিবার (২ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ রানের মধ্যে ৪ উইকেট হারালেও কিশান-পান্ডিয়ার ব্যাটে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।

প্রথম বৃষ্টি বিরতির পর আফ্রিদির বোলিং তোপে রোহিত-কোহলিরা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছিলেন। ১১ রানের মাথায় ভারত অধিনায়ককে সরাসরি বোল্ড করেন আফ্রিদি। ওয়ানডাউনে আসা কোহলিও ফিরে যান বোল্ড হয়ে। এবার বোলার সেই আফ্রিদি।

কোহলি-রোহিতের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন আইয়ার। নিজের প্রথম বলেই রানের খাতা খোলেন। পরের ওভারেই হারিস রউফকে দুটি বাউন্ডারি হাঁকান। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলটি পুল করতে গিয়ে ফখর জামানের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৪ রান। দলীয় ৬৬ রানের সময় রানের জন্য ধুঁকতে থাকা ওপেনার গিলও ফিরে যান বোল্ড হয়ে। ৩২ বলে মাত্র ১০ রান করেন ইনফর্ম এই ওপেনার।

ভারতের উইকেটকিপার ইশান কিশান ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। কিশান ৪৮ ও হার্দিক ৩২ রানে অপরাজিত আছেন।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X