স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় এনে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ- প্রথমবার লঙ্কান মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই শঙ্কা দেখা দিয়েছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে।

গতকাল পাল্লেকেলেতে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান শান্ত। বাউন্ডারিতে ডাইভ দিতে গিয়ে বাঁ পায়ের কোয়াড্রিসেপস মাংসপেশিতে আঘাত পান তিনি। এরপর আর মাঠে নামা হয়নি তার, তখন থেকেই বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা চলছে। বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং আগামী ২৪ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। এরপর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এক্সরে করানো হতে পারে। তারই ওপর নির্ভর করবে শেষ ওয়ানডেতে তার খেলা হবে কি না।

ব্যাট হাতেও গতকাল শান্ত ছিলেন সুবিধার বাইরে। ওপেনার তানজিদ তামিম দ্রুত ফিরে যাওয়ার পর শান্ত চেষ্টা করেন ইনিংস মেরামতের। পারভেজ হোসেন ইমনের সঙ্গে গড়েন ছোট একটি জুটি, কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৯ বলে করেন মাত্র ১৪ রান। চারিথ আসালাঙ্কার বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।

প্রথম ওয়ানডেতেও একই চিত্র- আশা জাগিয়েও শেষ পর্যন্ত রানআউট হয়ে ফিরেছিলেন। দুই ম্যাচ মিলিয়ে শান্তকে নিয়ে প্রশ্ন থাকছেই, এবার যোগ হলো চোটের চিন্তা।

আগামী ৮ জুলাই পাল্লেকেলেতেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। বর্তমানে সিরিজ ১-১ সমতায়, ফলে সেটিই হয়ে উঠবে ফাইনালের মতো ম্যাচ। এমন অবস্থায় শান্ত যদি শেষ ম্যাচে খেলতে না পারেন, তাহলে দল গঠনে বড় সমন্বয়ের প্রয়োজন হতে পারে মেহেদী হাসান মিরাজের দলের।

টাইগারদের স্বপ্ন এখন লঙ্কান মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়। কিন্তু সেই স্বপ্ন পূরণে শান্তর অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X