স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে যা বললেন লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বহু প্রতীক্ষিত জয় ছিনিয়ে নেওয়ার পর মিরপুরে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং একত্রে মিলেই জয় এনে দিয়েছে বলেই মনে করেন তিনি।

লিটন বলেন, ‘আমরা অবশ্যই জানি মিরপুরের উইকেট কেমন, কারণ আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি। এটা ব্যাট করার জন্য সহজ উইকেট নয়। তবে আমরা যেভাবে ব্যাটিং করেছি, দেখতে ভালো লেগেছে। দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালো এসেছে, সম্ভবত শিশিরের কারণে।’

ম্যাচের মূল চাবিকাঠি হিসেবে বোলারদের প্রশংসা করেছেন লিটন। ‘আমরা শুরুতেই উইকেট পেয়েছি, এটাই ছিল গুরুত্বপূর্ণ। মোস্তাফিজ (ফিজ) যেমন বল করেছে, মিরপুরে সে সবসময়ই ভয়ঙ্কর। সাকিব মাঝের ওভারগুলোতে খুব ভালো বল করেছে। আর তাসকিন দারুণ বল করেছে ডেথ ওভারে। পুরো বোলিং ও ফিল্ডিং ইউনিট ভালো করেছে। এটা খুবই ইতিবাচক দিক।’

ফিল্ডিংয়ে কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হলেও লিটন সেটা নিয়ে বেশি হতাশ নন। ‘ক্রিকেটে এমন হয়ই- কখনো অসাধারণ ক্যাচ ধরবে, আবার কখনো মিস হবে। ভালো খেলোয়াড়রাও ক্যাচ ফেলতে পারে। কিন্তু যারা বলের কাছে গেছে, তারা ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করেছে। এটাই গুরুত্বপূর্ণ।’

সম্প্রতি বাংলাদেশের ব্যাটিং ইউনিটের ধারাবাহিকতা নিয়েও আশাবাদী লিটন। ‘শেষ কয়েকটা টি-টোয়েন্টিতে এক থেকে চার নম্বর ব্যাটাররা লম্বা ইনিংস খেলছে, ৫০-৬০ রান করছে। এটা দলের জন্য ভালো। হৃদয় এখন অনেক বেশি অভিজ্ঞ, সে নিজের ব্যাটিং অঞ্চলটা বুঝে গেছে, ক্রিকেট ভালোভাবে বুঝে। আর ইমন অসাধারণ ব্যাটিং করেছে আজ।’

দলের এই জয় শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, একইসঙ্গে দেখিয়েছে যে, বাংলাদেশ এখন টি-টোয়েন্টিতেও গুছিয়ে খেলতে জানে। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা বজায় রেখে সিরিজ জয়ের দিকে চোখ লিটনদের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১০

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১১

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১২

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৩

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৪

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৫

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৭

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৮

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৯

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

২০
X