সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত। তারকাবহুল দল ঘোষণা করলেও এবার বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের। তবে দেশটির সমর্থকদের প্রত্যাশা, সমালোচনাকে পেছনে ফেলে এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেবে ভারত। আর সেই লক্ষ্যে আসন্ন এই টুর্নামেন্টে কেমন হবে ভারতের একাদশ, জানিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে।

ঘোষিত দলে শুভমান গিলের প্রত্যাবর্তনে দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দুজনই সম্প্রতি ভালো করছেন। বিশেষ করে স্যামসন ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তবে ধারণা করা হচ্ছে, গিলের ফেরার পর স্যামসনকে জায়গা হারাতে হতে পারে। এমনকি সঞ্জুর প্রথম একাদশে জায়গা হবে কি না তা নিয়েও রয়েছে সংশয়।

ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানের মতে, এশিয়া কাপে গিল ও অভিষেকই ওপেনিং করবেন। এ ছাড়া বোলারদের মধ্যে রাহানে আলাদা করে ভরসা রাখছেন বুমরাহ ও অর্শদীপের ওপর। তিনি বলেন, ‘আমি খুব আগ্রহ নিয়ে এই এশিয়া কাপে জসপ্রিত বুমরাহ এবং অর্শদীপ সিংকে একসঙ্গে বোলিং করতে দেখতে চাই। বুমরাহ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না। ও কতটা ভয়ংকর হতে পারে ‍আমরা জানি। অর্শদীপ খুব আত্মবিশ্বাসী, দুই দিকেই বল সুইং করাতে পারে, সোজা এবং ওয়াইড ইয়র্কার দিতেও পারে।’

অজিঙ্কা রাহানের বেছে নেওয়া ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী / হর্ষিত রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X