বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

শচীন টেন্ডুলকার। ‍ছবি : সংগৃহীত
শচীন টেন্ডুলকার। ‍ছবি : সংগৃহীত

শচীন টেন্ডুলকার, ভারতের তো বটেই পুরো ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা ব্যাটার। প্রায় আড়াই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তার। ব্যাট হাতে খেলেছেন অবিশ্বাস্য সব ইনিংস। দীর্ঘ ক্যারিয়ারে শত শত দুর্দান্ত ইনিংস খেলা শচীনের জন্য সেরা ইনিংস বেছে নেওয়া মোটেও সহজ কাজ নয়। তবুও কঠিন এ কাজটিই তিনি করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, নিজের খেলা সেরা ইনিংস কোনটি। শচীনের ব্যতিক্রমী উত্তর অবাক করেছে ক্রীড়া সমর্থকদের।

শচীনের স্মরণীয় ইনিংস বলতেই ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা সেঞ্চুরি, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৯৮ রানের ঝোড়ো ইনিংস কিংবা অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্টে ডাবল শতকসহ আরও অসংখ্য ইনিংস স্মরণে আসে।

সম্প্রতি রেডিট এ এম এ-তে শচীনকে তার প্রিয় ইনিংস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি উপরোক্ত একটি ইনিংসকেও বাছেননি। সবাইকে অবাক করে দিয়ে শচীন নিজের প্রিয় ইনিংস হিসেবে বেছে নিয়েছেন ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১০৩ রানের ইনিংসটিকে।

২০০৮ সালের সেই চেন্নাই টেস্টে ইংল্যান্ড ভারতকে চতুর্থ ইনিংসে ৩৮৭ রানের বিশাল লক্ষ্য দেয়। টেন্ডুলকার ১৯৬ বল খেলে অপরাজিত ১০৩ রান করে ভারতের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ভারত ৪ উইকেট হাতে রেখেই এই রান তাড়া সম্পন্ন করে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা রান চেজগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X