স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০২:৫৬ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন
জো ‍রুট ও শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। তাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের টেস্ট রানের বিশ্বরেকর্ড কি ভাঙতে চলেছেন রুট? অবশেষে এ নিয়েই মুখ খুললেন স্বয়ং মাস্টার ব্লাস্টার।

২০০ টেস্টে ১৫,৯২১ রান করে এখনো শীর্ষে টেন্ডুলকার। তবে ৩৪ বছর বয়সী রুট এরই মধ্যে ১৫৮ টেস্টে করেছেন ১৩,৫৪৩ রান। অর্থাৎ শচীনের রেকর্ড ছুঁতে তার দরকার আরও ২,৩৭৯ রান। বয়স ও ফর্ম দুটোই রুটের পক্ষে, ফলে শচীনের রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকেই।

রেডিটে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় শচীন জানালেন রুট সম্পর্কে তার প্রথম স্মৃতির কথা। তিনি বলেন—‘১৩ হাজার রান ছোঁয়া বিশাল অর্জন, আর সে এখনো দুর্দান্ত খেলছে। আমি প্রথম ওকে দেখি নাগপুরে ২০১২ সালে, ওর অভিষেক টেস্টে। তখনই সতীর্থদের বলেছিলাম—এরা ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ককে দেখছে। উইকেট বুঝে খেলা, স্ট্রাইক রোটেট করার কৌশল—এসবেই আমি বুঝেছিলাম রুট হবে বড় খেলোয়াড়।’

২০১২ সালের সেই অভিষেক ম্যাচ থেকেই রুট নিজের জায়গা পাকাপোক্ত করেন ইংল্যান্ড দলে। পরে অধিনায়কত্বও করেছেন, আর এখন তিনি দেশটির টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার।

শচীনের মন্তব্য নতুন করে উসকে দিয়েছে আলোচনা—কত দ্রুত রুট ভাঙতে পারেন ক্রিকেট ঈশ্বরের এই রেকর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X