স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটের যে নিয়ম পরিবর্তন করতে চান শচীন

শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত
শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার আবারও মত দিলেন ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে। তার মতে, ক্রিকেট থেকে যদি কোন কিছু পরিবর্তন করতেই হয় তাহলে একেবারেই তুলে দেওয়া উচিত বিতর্কিত ‘আম্পায়ার্স কল’ নিয়ম।

২০০৯ সালে চালু হওয়া ডিআরএস ক্রিকেটে নতুন মাত্রা যোগ করলেও, শুরু থেকেই আম্পায়ারের কল নিয়ে বিতর্ক চলেছে। শচীন আগেও এর বিরোধিতা করেছেন, আর এবার তিনি আরও স্পষ্টভাবে জানালেন কেন নিয়মটি বাতিল হওয়া দরকার।

শচীন সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে এক প্রশ্নোত্তর পর্বে বলেন, ‘আমি ডিআরএসের আম্পায়ারের কল পরিবর্তন করব। খেলোয়াড়রা যখন রিভিউ নেন, তখন তারা মূলত অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট থাকেন। তাহলে আবার সেই সিদ্ধান্তেই ফিরে যাওয়া অর্থহীন। যেমন খেলোয়াড়দের খারাপ সময় আসে, তেমনি আম্পায়ারদেরও আসে। প্রযুক্তি কখনও কখনও অচল বা অযথার্থ হতে পারে, কিন্তু সেটি অন্তত ধারাবাহিকভাবে একইভাবে ভুল করবে। তাই আম্পায়ারের কলের জায়গা নেই।’

আম্পায়ারের কল কীভাবে কাজ করে?

এলবিডাব্লিউ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযুক্তি দেখায় বল স্টাম্পে লাগত কি না। যদি বলের ১% থেকে ৫০% অংশ স্টাম্পে আঘাত করত, তাহলে মূল আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। ফলে রিভিউ নেওয়ার পরও প্রায়ই ফলাফল বদলায় না। এ কারণেই নিয়মটি দীর্ঘদিন ধরে বিতর্কিত।

শচীনের কিংবদন্তি ক্যারিয়ার

‘মাস্টার ব্লাস্টার’ খ্যাত শচীন ১৯৮৯ থেকে ২০১৩ পর্যন্ত বিশ্ব ক্রিকেট মাতিয়েছেন। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে ৩৪,৩৫৭ রান, ১০০টি সেঞ্চুরি আর ১৬৪টি অর্ধশতক তার নামের পাশে—যা ক্রিকেট ইতিহাসে অনন্য কীর্তি। এখনও তিনি একমাত্র ক্রিকেটার যাঁর আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে “শতক সেঞ্চুরি”।

শচীনের মতে, প্রযুক্তি ক্রিকেটকে স্বচ্ছ করেছে, তবে আম্পায়ারের কল রাখলে সেই স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়। তাই এই নিয়মই তিনি পরিবর্তন করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১২

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৪

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৫

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৬

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৭

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

২০
X