স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের জার্সি থেকে যে কারণে দূরে ছিলেন ডি কক

কুইন্টন ডি কক। ছবি : সংগৃহীত
কুইন্টন ডি কক। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন জাতীয় দলের জার্সি থেকে দূরে থাকা যেন নতুন করে আলো জ্বালিয়ে দিল দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি ককের ভেতরে। মাঠে আচমকা ঝড়ে ফিরে আসা সেই পুরোনো আগ্রাসী রূপ যেন মনে করিয়ে দিল—দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার–ব্যাটার এখনও শেষ হয়ে যাননি। মুল্লানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাঁর ৫৭ বলে দাপুটে ৯০ রানের ইনিংস শুধু ম্যাচটাই ঘুরিয়ে দেয়নি, বরং তুলে এনেছে তাঁর অনুপস্থিতির সময়ে জমে ওঠা মানসিক লড়াইয়ের গল্পও।

টি–টোয়েন্টি দলে ফিরলেও শুরুটা সুখকর ছিল না। নামিবিয়ার বিপক্ষে নিস্তেজ ব্যাটিং, পাকিস্তান সফরের টানা ব্যর্থতা, তারপর কাটকে প্রথম ম্যাচে শূন্য—সব মিলিয়ে যেন ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বদলে দিল সবকিছু। ম্যাচশেষে ডি কক স্বীকার করলেন, তাঁর এই পরিবর্তনের শুরুটা অনেক আগেই—যে সময়টায় তিনি জাতীয় দল থেকে দূরে ছিলেন।

ডি কক বললেন, “অবসরের আগের সময়ে দলের জন্য জেতার ক্ষুধাটা হারিয়ে ফেলছিলাম। সেই সময়টা দূরে থাকা আমার ক্ষুধাটা ফিরিয়ে দিয়েছে।”

যেখানে তরুণ বয়সে নিজেকে প্রমাণ করাই ছিল তাঁর লক্ষ্য, সেখানে অভিজ্ঞতার দিনগুলোতে একঘেয়েমিই তাঁর শক্তি শুষে নিয়েছিল। একই প্রতিপক্ষ, একই সিরিজ—এগুলো তাঁকে ক্লান্ত করে তুলেছিল। আর তাই খানিক বিরতি তাঁকে বুঝিয়েছে প্রোটিয়াস জার্সির প্রকৃত মূল্য।

সেসময়ে নিজের মানসিক অবস্থার কথা জানাতে গিয়ে ডি কক বলেন, “এভাবে মাঠে নামার অনুভূতি আগে কখনো হয়নি। এখন প্রতিটা ম্যাচ জেতার জন্য খেলছি। দূরে থাকার সময়টা বুঝিয়েছে, আমি আসলে কী হারাচ্ছিলাম।”

বিরতির আগে ব্যাটিংয়ে তাঁর মধ্যে এক ধরনের ক্লান্তি চলে এসেছিল। এবার ফিরে এসে সেই ক্লান্তির জায়গা নিয়েছে তীব্র ক্ষুধা, পরিশ্রম আর নিজের সেরাটা দেওয়ার তাগিদ।

মুল্লানপুরে ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে তাঁর আগ্রাসী ব্যাটিং প্রমাণ করে—ডি কক এখনও দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি পরিকল্পনার মূল স্তম্ভ।

বিশেষ করে আর্শদীপ সিং কিংবা বুমরাহের মতো বিশ্বমানের পেসারের বিপক্ষে আত্মবিশ্বাসী ফুটওয়ার্ক দেখিয়ে তিনি যেন নিজেকেই পুনরুদ্ধার করলেন।

তিনি বলেন,“প্রথম ম্যাচে যেভাবে আউট হয়েছিলাম তাতে খুব বিরক্ত ছিলাম। জানতাম, আর্শদীপ–বুমরাহর মতো বোলারদের মুখোমুখি হলে সঠিক পজিশনে না থাকলে তারা আমাকে টার্গেট করবেই।”

ডি কক জানান, এই প্রত্যাবর্তন কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিটা তাঁর শরীর–মন দুটোতেই নতুন শক্তি এনে দিয়েছে। “বিরতিটা আমার জন্য খুব দরকার ছিল। এখন মনে হচ্ছে আরও বহুদিন খেলতে পারবো। আগের মতো মানসিক ক্লান্তি নেই, শরীরও ভালো আছে। দলকে আরও কিছু দিতে চাই।”

২০২৪ বিশ্বকাপের রানার্স–আপ দক্ষিণ আফ্রিকার সামনে আবার বড় মঞ্চ অপেক্ষা করছে ২০২৬ সালে। সেখানে ডি ককের এই ফিরে পাওয়া ফর্ম দলকে যে বাড়তি শক্তি দেবে, তা নিয়ে সংশয় নেই।

প্রোটিয়াসদের ম্যানেজমেন্টও নিশ্চয়ই স্বস্তি পাবে—কারণ তাদের অভিজ্ঞ ওপেনার আবার ফিরেছেন সেই পুরোনো, ভয়ংকর রূপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X