স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন তানজিম সাকিব

তানজিম সাকিব। ছবি : সংগৃহীত
তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

বিজয়ের মাস ডিসেম্বর। জাতির গর্ব, ত্যাগ আর আত্মোৎসর্গের স্মৃতিবহ এই মাসে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের স্মরণ করলে তার হৃদয় গর্বে ভরে ওঠে। প্রশিক্ষণের অভাব, যুদ্ধের অপ্রস্তুত পরিবেশ—সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে দেশমাতৃকার টানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়েই বাঙালিরা বিজয় ছিনিয়ে এনেছিলেন—এ কথা স্মরণ করে সাকিব জানিয়েছেন গভীর কৃতজ্ঞতা।

সাকিব লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করি। যাদের ছিল না কোনো ট্রেনিং, যারা জানতেন না যুদ্ধ কীভাবে করতে হয়; তবুও দেশের টানে অস্ত্র তুলে নিয়েছিলেন। তারা-ই আমাদের আত্মপরিচয় এনে দিয়েছেন।’

জাতীয় দলের এই তরুণ পেসার আরও উল্লেখ করেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাই বাঙালিকে ভীরু জাতি থেকে সাহসী জাতিতে রূপান্তরিত করেছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারছেন—এমনটাই মনে করেন সাকিব।

তার ভাষায়, ‘বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি—আমাদের মুক্তিযোদ্ধারা।’

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে ক্রিকেটার তানজিম সাকিবের এই শ্রদ্ধা নিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X