শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিপিএলে ওয়াইড বলে তারকা ব্যাটারের অদ্ভুতুড়ে আউট (ভিডিও)

ওয়াইড বলে আউট হন শাই হোপ। ‍ছবি : সংগৃহীত
ওয়াইড বলে আউট হন শাই হোপ। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেটে অনেক ধরনের আউটেরই দেখা মেলে। হিট উইকেট আউট তেমনই একটি। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট প্রায়ই দেখা যায়। তবে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেট শাই হোপ ওয়াইড বলে যেভাবে আউট হলেন সেটাকে অদ্ভুতুড়ে না বলে উপায় নেই।

শাই হোপ হিট উইকেট হয়েছেন ওয়াইড ডেলিভারিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২৯ বলে ৩৯ রান করে হিট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। গায়ানার ইনিংসের ১৫তম ওভারের প্রথম ডেলিভারি করেন মিডিয়াম পেসার টেরেন্স হাইন্ডস। চেষ্টা করেন অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি করার। কিন্তু শর্ট স্লোয়ার ডেলিভারিটি অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইডের দাগের বেশ বাইরে চলে যায়।

বলের নাগাল পেতে হোপ সেদিকেই পা বাড়িয়ে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টা করেন। কিন্তু তার ব্যাট নাগাল পেয়ে যায় স্টাম্পের। অনেক বাইরের বল তাড়া করার চেষ্টায় ব্যাট সুইং নিয়ন্ত্রণে ছিল না তার। ব্যাট আঘাত হানে ‍স্টাম্পে।

হোপের ওই আউট টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭০তম হিট উইকেট। এর মধ্যে ৪০টি আউট ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য হিট উইকেট হওয়া মাত্র চতুর্থ ব্যাটসম্যান হোপ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X