স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গেইল-পোলার্ডের এলিট ক্লাবে হেলস

অ্যালেক্স হেলস। ‍ছবি : সংগৃহীত
অ্যালেক্স হেলস। ‍ছবি : সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের সঙ্গী হলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৩ বলে ৭৪ রান করেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার হেলস। এই ইনিংস খেলার মধ্য দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করেন হেলস।

একদিন আগে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৯ বলে অনবদ্য ১৯ রানে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সেরই পোলার্ড। ২৪ ঘণ্টার ব্যবধানে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে নাম লেখালেন পোলার্ড ও হেলস।

সবার আগে এই তালিকায় নাম তুলেছেন ইউনিভার্সাল বস গেইল। ফলে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আছেন গেইলই। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি শতক ও ৮৮টি অর্ধশতকে ১৪,৫৬২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

১৪ হাজার রান পূর্ণ করে তালিকার দ্বিতীয় স্থানে উঠেছেন হেলস। ৫০৯ ম্যাচ খেলে ৫০৫ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৮৯টি হাফ-সেঞ্চুরিতে হেলসের রান এখন ১৪,০২৪। ৭১৩ ম্যাচ খেলে ৬৩৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ-সেঞ্চুরিতে ১৪,০১২ রান আছে পোলার্ডের।

তবে ১৪ হাজার রান পূর্ণ করে অনন্য এক কীর্তি গড়েছেন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৩শ উইকেটের মালিক তিনি। এই ফরম্যাটে ৩৩২ উইকেট আছে পোলার্ডের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১০

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১২

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৩

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৫

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৬

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৭

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৮

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৯

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

২০
X