স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গায়ানাকে হারিয়ে ৫ বছর পর সিপিএলের শিরোপা নাইট রাইডার্সের

সিপিএলের শিরোপা নাইট রাইডার্সের। ‍ছবি : সংগৃহীত
সিপিএলের শিরোপা নাইট রাইডার্সের। ‍ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলে এটি তাদের পঞ্চম শিরোপা। প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ১৩০ রান। জবাবে ত্রিনবাগো ১৮তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ৭ উইকেট হারিয়ে।

লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় নাইট রাইডার্স। প্রথম দুই ওভারে তুলে ২৫ রান। তবে এর পরই ধাক্কা খায় দলটি। ৩৩ রানে বিনা উইকেট থেকে ৩ উইকেটে ৫৪ রানের দলে পরিণত হয় তারা। কলিন মানরো ১৫ বলে ২৩ ও অ্যালেক্স হেলসের ব্যাট থেকে আসে ২৬ রান।

ফাইনালে সুনিল নারাইন ব্যর্থ হন ইনিংস বড় করতে। তার ব্যাট থেকে আসে ২২ রান। চাপের মধ্যে দলের হাল ধরেন কিয়েরন পোলার্ড। ইনিংসের ১৪তম ওভারে ইমরান তাহিরকে পরপর তিনটি ছক্কা হাঁকান অভিজ্ঞ এই ব্যাটার। শেষ দিকে কেসি কার্টি ও আকিল হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় নাইট রাইডার্সের।

এর আগে, গায়ানার ইনিংসে ২৭ বলে সর্বোচ্চ ৩০ রান আসে ইফতিখার আহমেদের ব্যাট থেকে। প্রিটোরিয়াস করেন ১৮ বলে ২৫ রান। ত্রিনবাগোর বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন সৌরভ নেত্রবালকার, ২৫ রানে নেন ৩ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X