স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

১২ বলে ১১ ছক্কা হাঁকালো, শেষ ওভারে এলো ৪০ রান

সালমান নিজার। ‍ছবি : সংগৃহীত
সালমান নিজার। ‍ছবি : সংগৃহীত

ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শেল গিবস, কাইরন পোলার্ডের মতো তারকারা। কিন্তু ১২ বলে ১১ ছক্কা ক’জনই বা হাঁকাতে পারেন। এবার সেই অবিশ্বাস্য কাণ্ডই করে বসলেন ভারতের এক ব্যাটার। কেরালা ক্রিকেট লিগের ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। তার নাম সালমান নিজার।

তির অনন্তপুরমে কালিকট বনাম ত্রিবান্দ্রমের ম্যাচে আগে ব্যাট করতে নেমে চাপে ছিল কালিকট। ১৮ ওভার শেষে তাদের রান ছিল ৬ উইকেটে ১১৫। ধারণা করা হচ্ছিল, ১২৫-১৩০ রানের মধ্যে শেষ হবে তাদের ইনিংস। কিন্তু পরের দুই ওভারে ম্যাচের দৃশ্যপট বদলে দিলেন সালমান।

বাঁহাতি এই ব্যাটার ১৯তম ওভারে প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন। ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম, আইপিএল খেলা ক্রিকেটারের বলে এই কাণ্ড করেন তিনি। শেষ বলে সিঙ্গেল নিয়ে শেষ ওভারে নিজের স্ট্রাইক নিশ্চিত করেন সালমান।

পরের ওভারে আরও অগ্নিরূপে সালমান। অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা হাঁকান তিনি। পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ, সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সালমান। শেষ পর্যন্ত ২৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। মারেন ১১ ছক্কা। তার ব্যাটে ভর করে ১৮৬ রান করে কালিকট।

কেরালার ছেলে সালমান গত মৌসুম থেকে নজর কাড়তে শুরু করেছেন। রঞ্জি ট্রফিতে তিনবার ৯০-এর বেশি রান করেছিলেন। কিন্তু এখনো শতক হাঁকাতে পারেননি। কেরালা গতবার রঞ্জির ফাইনাল খেলার পেছনে বড় ভূমিকা ছিল সালমানের। তবে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেটে বেশি ভয়ংকর তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X