স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

সিপিএলে আবারও হতাশ করলেন সাকিব

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। শেষ বলে দল জিতলেও এদিন ব্যাটে-বলে মলিন ছিল সাকিবের পারফরম্যান্স। আন্দ্রেস গুসের দুর্দান্ত ৮৫ রানের ইনিংসে জয় পেয়েছে অ্যান্টিগা।

বোলিংয়ে নবম ওভারে বল হাতে আসার পর দ্বিতীয় বলেই চার হজম করেন সাকিব। নিজের করা প্রথম ওভারেই ১২ রান দেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তিন ওভার বোলিং করলেও এদিন তার বোলিংয়ে ছিল না আগের মতো ধার। কিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে সাকিবের বল ছিল অসহায়। পুরো ম্যাচে তিনি কোনো প্রভাবই রাখতে পারেননি। ৩ ওভার বল করে তিনি রান দিয়েছেন ৩৩। ব্যাট হাতে পরিস্থিতি ছিল আরও খারাপ। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ১২ বলে করেন ১৫ রান।

বার্বাডোজে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যান্টিগা। ব্যাটিংয়ে নেমে জীবন পেয়ে কাজে লাগিয়েছেন বার্বাডোজের ওপেনার ব্রেন্ডন কিং। মাত্র ৬৫ বলে খেলেন ৯৮ রানের ঝোড়ো ইনিংস। ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড। নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে বার্বাডোজ।

লক্ষ্য তাড়ায় অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। ১৪ বলে ২৩ করে প্যাভিলিয়নে ফেরেন জাঙ্গু। এরপর করিমা গোর আউট হলেও আরেকপ্রান্ত আগলে রাখেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক গুস। তিনি শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থেকেই অ্যান্টিগার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তিনি ৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৪ ছক্কায়।

এই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে সাকিবের দল। ৮ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ দুইয়ে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X