স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। চলতি মাসের শেষে ভারত-শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে হবে এবারের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আগের নারী বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ৪ গুণ।ক্রিকেটে নারীদের উৎসাহ বাড়াতে এবং নারীদের ক্রিকেটের সমৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ বিশ্বাস করেন, এই প্রাইজমানি ঘোষণা নারী ক্রিকেটের যাত্রায় মাইলফলক হয়ে থাকবে।

নারী বিশ্বকাপের জন্য সর্বমোট পুরস্কার রাখা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। ছেলেদের ২০২৩ বিশ্বকাপের মোট পুরস্কারের থেকেও এটি বেশি। ২০২৩ বিশ্বকাপে মোট পুরস্কার ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা।

ফাইনালিস্টদের জন্য টাকার ছড়াছড়ি থাকছে এবারের নারী বিশ্বকাপে। রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা।

বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ অন্তত আড়াই লাখ মার্কিন ডলার বা ৩ কোটি টাকা করে পাবে। অর্থাৎ বাংলাদেশ নারী দল বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও নিশ্চিতভাবেই ৩ কোটি টাকা পাবে। এ ছাড়া ৮ দলের বিশ্বকাপে ৭ম ও ৮ম স্থানে থাকা দল ২ লাখ ৮০ হাজার ডলার, ৫ম ও ষষ্ঠ স্থানে থাকা দল ৭ লাখ ডলার করে পাবে।

গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য যোগ হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার করে। সেমিফাইনালে উঠে বাদ পড়া দলগুলো পাবে ১.১২ মিলিয়ন ডলার করে, যা আগেরবারের চেয়ে ২৭৩ শতাংশ বেড়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X