স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

এবারের আসরে প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৬৪ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৫ উইকেটে। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা।

এবারের এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস, সেদিরা সামিরাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লাগে, মাহেশ থিকসেনা, মাহেশা পাথিরানা ও কাসুন রাজিথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X