স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার কাছে ভরাডুবির পর যা বললেন লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে কঠিন সমীকরণে পড়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ে একই দিনে ব্যর্থ হয়ে ৬ উইকেটে হারের পর সুপার ফোরে ওঠার আশা এখন ঝুলছে সুতোয়। সামনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ—যা লিটন দাসের চোখে হয়ে গেছে একেবারে বাঁচা-মরার লড়াই।

ম্যাচ শেষে লিটন খোলাসা করলেন দলের ব্যর্থতার জায়গাটা। তার ভাষায়, ‘আমরা আসলে ম্যাচটা হেরে গেছি পাওয়ার প্লেতে। উইকেটটা ছিল একেবারে ব্যাটিংয়ের জন্য আদর্শ। যদি ১৭০-১৮০ করতে পারতাম, তাহলে খেলা অন্যরকম হতো। কিন্তু ১৪০ রান করলে আপনাকে অসাধারণ বোলিং আর নিখুঁত ফিল্ডিং করতে হবে। আমরা সেটা করতে পারিনি।’

তবুও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক, ‘আবুধাবিতে আসা সব দর্শককে ধন্যবাদ। আশা করি, তারা আবারও আসবেন এবং আমাদের খেলা উপভোগ করবেন।’

হংকংয়ের বিপক্ষে জয় থেকে পাওয়া দুই পয়েন্টে এখনো ভেসে আছে টাইগারদের সুপার ফোরের স্বপ্ন। তবে তার জন্য আফগানিস্তানকে হারানো ছাড়া বিকল্প নেই, পাশাপাশি নজর রাখতে হবে রানরেট ও অন্যান্য ম্যাচের ফলাফলের দিকেও।

লিটনের কথাতেই বোঝা গেল বর্তমান পরিস্থিতি— ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা এখন আমাদের জন্য বাঁচা-মরার লড়াই।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X