স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ১৫ ওভারের আগেই শ্রীলঙ্কা ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিল।

প্রথমে ব্যাট করে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল পড়ে যায় চাপে। টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যেই ৫৩ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। অধিনায়ক লিটন দাস (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও তিনিও সাজঘরে ফেরেন হাসারাঙ্গার বলে।

এরপর জাকের আলী (৪১*) আর শামীম হোসেন (৪২*) ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে কোনোভাবে দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।

তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে সেটি প্রমাণিত হয় একেবারেই অপ্রতুল। ওপেনার পাথুম নিসাঙ্কা ৩৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গে কামিল মিশারা ৮৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন। নিসাঙ্কা ফেরার পরও মিশারা অপরাজিত ৪৬ রানে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান ২টি উইকেট নেন, মোস্তাফিজ ও তানজিম একটি করে শিকার করেন। তবে শুরুর সেই ভয়াবহ ব্যাটিং ধস আর কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা।

এই হারে গ্রুপ পর্বে বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে গেল, আর শ্রীলঙ্কা দাপুটে জয় দিয়ে তাদের এশিয়া কাপ অভিযাত্রা শুরু করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১০

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১১

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১২

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৩

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৪

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৫

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৬

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৭

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৮

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১৯

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

২০
X