ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবাদতকে তিরষ্কার, নিষিদ্ধ হৃদয়

এবাদত হোসেন ও তাওহীদ হৃদয় । ছবি : সংগৃহীত
এবাদত হোসেন ও তাওহীদ হৃদয় । ছবি : সংগৃহীত

আবাহনীর বিপক্ষে জিতেও স্বস্তি নেই মোহামেডানের। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে বিরুদ্ধে অবস্থান নেওয়াতে শাস্তি পেলেন ক্লাবটির অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার এবাদত হোসেন। ফিল্ড আম্পায়ারদের সঙ্গে বাকবিতাণ্ডে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন হৃদয়। এতে করে সুপার লিগের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার। তবে পেসার এবাদতকে ৩ ডিমেরিট পয়েন্টে তিরস্কার করা হয়েছে। দুজনকে আর্থিক জরিমানা করা হলেও পরবর্তীতে সেটা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঘটে এমন ঘটনা। অষ্টম ওভারে পেসার এবাদতকে খেলতে গিয়ে প্যাডে লেগে যায় আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিঠুনের। মোহামেডান খেলোয়াড়রা আবেদন করলেও ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ সাড়া দেননি। বিষয়টি সহজভাবে নিতে পারেননি এবাদত। ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে কিছুটা পথ গিয়ে থামেন তিনি। ততক্ষণে মাঠে আম্পায়ারদের সঙ্গে বাকবিতাণ্ডে জড়াতে দেখা যায় মোহামেডান অধিনায়ককে। এক পর্যায়ে আম্পায়ারদের দিকেও আঙুল তুলে কথা বলেন তিনি। বিষয়টি ম্যাচ রেফারির দৃষ্টিগোচর হওয়াতে শাস্তি পেতে হচ্ছে তাদের।

ম্যাচ রেফারি জানান, ‘টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘন করায় এবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা ও এর সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া তাওহীদ হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।’ নিজেদের ভুল স্বীকার করে শাস্তি কমানোর অনুরোধ করেছিলেন খেলোয়াড় ও মোহামেডান কর্তৃপক্ষ। পরে শাস্তি কমানো হয় জানিয়ে রাহুল বলেন, ‘জরিমানার অর্থ মওকুফ করা হয়েছে। তবে পরের ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে’

অর্থাৎ সুপার লিগের শুরুতে অধিনায়ককে পাচ্ছে না মোহামেডান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১২

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৫

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৬

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৭

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৮

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

২০
X