স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটারই হবেন দেশের প্রথম ক্রিকেটার, যিনি পৌঁছাবেন শততম টেস্ট খেলার মাইলফলকে। আগামী নভেম্বরেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ।

প্রথমে এক টেস্ট খেলতে চাইছিল আয়ারল্যান্ড। তবে শেষ মুহূর্তে আলোচনা শেষে তারা রাজি হয় পূর্ণাঙ্গ দুই টেস্ট সিরিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।

সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ১০-১৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ঢাকায় ১৮-২২ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট, আর এ ম্যাচেই মুশফিক নামবেন শততম টেস্টে।

মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে লর্ডসে অভিষেক হয়েছিল মুশফিকের। শচীন টেন্ডুলকারের পর সেই ভেন্যুতে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার কৃতিত্ব তার ঝুলিতে।

এখন পর্যন্ত ৯৮ টেস্টে ৬,০০০-এর বেশি রান করেছেন মুশফিক, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তার ব্যাট থেকে এসেছে ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত ২১৯ রানের ইনিংসই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

টেস্ট সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। চট্টগ্রামে হবে প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচটি ঢাকায় ২ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১০

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১১

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১২

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৩

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৪

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৫

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৬

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৭

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৮

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৯

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

২০
X