সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতকে কি হারানো সম্ভব’, প্রশ্নের জবাবে যা বললেন বাংলাদেশের কোচ

বাংলাদেশের কোচ ফিল সিমন্স। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশের কোচ ফিল সিমন্স। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে ভারত। দাপটের সঙ্গে জয় তুলে সুপার ফোরে পা রাখে তারা। বড় কোনো অঘটন না ঘটলে তাদের ফাইনাল খেলা নিশ্চিতই বলা যায়। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত, যেখানে তাদের হারানোতেই নজর বাংলাদেশের।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানেই এক গণমাধ্যমকর্মী কোচকে প্রশ্ন করেন, ’ভারতকে কি হারানো সম্ভব?’ সেই প্রশ্নে অবশ্য ইতিবাচক বার্তাই দিয়েছেন টাইগার কোচ।

তিনি বলেন, ‘সব দলেরই সক্ষমতা আছে ভারতকে হারানোর। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা কোনো কাজে আসে না। ম্যাচের দিন, ওই সাড়ে তিন ঘণ্টায় কী হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’

শুধু ভারত ম্যাচ জয় নয়, বাংলাদেশের কোচের স্বপ্নটা যেন আরও বড়। জানান, টাইগারদের লক্ষ্য এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া। সিমন্স বলেন, ‘আমরা শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে আসিনি। আমরা এসেছি চ্যাম্পিয়ন হতে। বাদ পড়লে কিংবা শিরোপা জিতলে তখনই আবেগ দেখা যাবে। তবে এখন আমার কাজ ড্রেসিংরুমে সবার পা মাটিতে রাখা।’

পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৭ বার, যেখানে কেবল ১টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। দুই দলের মাঝে অসম পার্থক্য থাকলেও বর্তমানে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি ‘হাইপ’ বিরাজ করে।

এই ‘হাইপ’ নিয়ে বাংলাদেশের কোচ সিমন্স বলেন, ‘সব ম্যাচেই হাইপ থাকে। বিশেষ করে ভারত যেহেতু এক নম্বর টি-টোয়েন্টি দল, তাদের বিপক্ষে তো থাকবেই। এটা থাকা উচিতও। আমরা এটা উপভোগ করি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X