বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের প্রস্তুতি নিয়ে যে তথ্য দিলেন জাপা মহাসচিব

শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত
শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত

‘আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ‘অনেকে বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে। এটি ভুল ধারণা।’

দলটি ভোট দমন করবে জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘অনেকে আকাশে-বাতাসে যেটা বলছে, অন্য দল আমাদের ভোট দেবে, এ ক্ষেত্রে অনেক যদি-কিন্তুর ব্যাপার আছে। যদি দেশে একতরফা একটা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে। সে ভোটটাকে বাধা দেবে, আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে?’

অতীতের মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে, যারা ভোটে অংশ নেয়নি বা যাদের বাদ দেওয়া হয়েছে, তারা ভোটদানে বিরত ছিল। তার ভোটকে বাধাদান করেছে।’

জাতীয় পার্টির শক্তি নিয়ে দলটির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। জাতীয় পার্টির নিজের সংগঠন গোছাতে হবে। আমাদের শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X