স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে গম্ভীরের বিশেষ পরামর্শ

আমিনুল ইসলাম বুলবুল ও গৌতম গম্ভীর। ‍ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল ও গৌতম গম্ভীর। ‍ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ফাইনাল দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। সেই ম্যাচে গ্যালারি ও পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। খেলা শেষে তার সঙ্গে আলাপচারিতায় ভারতীয় কোচ গৌতম গম্ভীর বাংলাদেশের শক্তি-দুর্বলতা নিয়ে স্পষ্ট মতামত দিয়েছেন।

বাংলাদেশ এবারের টুর্নামেন্টে সুপার ফোর পর্যন্ত উঠলেও ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সাইফ হাসানের ব্যাট ছাড়া বাকি কেউ ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি। যদিও তাওহীদ হৃদয় লঙ্কানদের বিপক্ষে একটি ফিফটি করেছিলেন, তবে পুরো টুর্নামেন্টে ব্যাটাররা তেমন ভরসা জাগাতে পারেননি। বিপরীতে বোলিং বিভাগ তুলনামূলক শক্ত অবস্থানেই ছিল।

গম্ভীর তাই বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে সরাসরি পরামর্শ দিয়েছেন—বাংলাদেশকে এগোতে হলে ব্যাটিং বিভাগে বিশেষ নজর দিতে হবে। বিষয়টি আমিনুল ইসলাম বুলবুলও মেনে নিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার, সেই সামর্থ্যও ছিল। কিন্তু সামনে এগোতে হলে ব্যাটিংটা নিয়ে আরও কাজ করতে হবে। গম্ভীরও সেটাই বলেছে আমাকে, আমি তার সঙ্গে একমত।’

সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে কাছাকাছি ম্যাচ খেলেও শেষ পর্যন্ত হেরে যায় লাল-সবুজরা। তারপরও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বুলবুল। তার ভাষায়, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি, ভারত-পাকিস্তানের সাথেও ম্যাচ জেতা উচিত ছিল। তবে আমি খুশি, এই দলের লড়াই করার মানসিকতা আছে। গত কয়েক মাসের পারফরম্যান্সই তার প্রমাণ।’

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। সফরে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেও আশাবাদী শোনালেন তিনি, ‘কিছু ভুল আমরা করেছি, চেষ্টা থাকবে যেন আর না হয়। সামনে আফগান সিরিজ, সেটাই আমাদের জন্য বড় সুযোগ।’

এশিয়া কাপে ফাইনালে জায়গা না পেলেও দলের মধ্যে উন্নতির ধারা অব্যাহত থাকলে ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ নতুন চমক দেখাতে পারে—এমন ইঙ্গিতই মিলছে বিসিবি সভাপতির বক্তব্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X