স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফি নিয়ে টানাপোড়েন: এসিসি বৈঠকে মুখোমুখি বিসিসিআই-নকভি

ট্রফি নিয়ে ভারত ‍ও মহসিন নকভির মধ্যে টানাপোড়েন চলছেই। ছবি : সংগৃহীত
ট্রফি নিয়ে ভারত ‍ও মহসিন নকভির মধ্যে টানাপোড়েন চলছেই। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শেষ হয়েছে তিন দিন আগে, কিন্তু ট্রফি এখনও পৌঁছায়নি বিজয়ী দলের হাতে। ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ট্রফি না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক। সেই অমীমাংসিত ইস্যু নিয়েই মঙ্গলবার দুবাইয়ে বসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) বৈঠক। আর সেখানেই মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি ও এএসিসি চেয়ারম্যান মহসিন নকভি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ও সাবেক কোষাধ্যক্ষ আশীষ শেলার। ভারতীয় প্রতিনিধিরা সরাসরি দাবি জানান, দ্রুত এএসিসি অফিসে ট্রফি ও বিজয়ী মেডেল পাঠাতে হবে। এরপর বিসিসিআই নিজেরাই সেটি ভারতে নিয়ে যাবে। কিন্তু নকভি এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। বৈঠকে তিনি ভারতকে অভিনন্দন জানাতেও গড়িমসি করেন, যা শেলার সরাসরি প্রশ্ন করার পরই করতে বাধ্য হন।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘নকভির কোনো সদিচ্ছাই ছিল না বিষয়টা মীমাংসা করার। তিনি নানা প্রসঙ্গে কথা বলেছেন, কিন্তু ভারতের জয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন। আচরণটা সত্যিই অস্বাভাবিক ছিল।’

বিসিসিআই আগেই জানিয়েছিল, বিষয়টি তারা আইসিসির বৈঠকে তুলবে। বৈঠকেও সেই অবস্থান স্পষ্ট করে ভারতীয় প্রতিনিধিরা। তবে নকভি এ ব্যাপারেও কোনো ছাড় দিতে রাজি হননি।

এখন প্রশ্ন, এশিয়া কাপের ট্রফি আসলেই ভারতের হাতে পৌঁছাবে তো? না কি বিতর্কটা আরও বড় আকার নেবে? এএসিসি’র পরবর্তী বৈঠকে হয়তো এর উত্তর খোঁজা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X