স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে ট্রফি দিতে শর্ত জুড়ে দিল পিসিবি সভাপতি

ফাইনালে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত। ‍ছবি : সংগৃহীত
ফাইনালে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে মাঠে ভারত জিতল—কিন্তু মঞ্চের বাইরে উত্তেজনা ও এক ঘণ্টার নাটকে ফাইনালের বিজয় মুহূর্তটাই যেন ছাপিয়ে যায় বিব্রতকর আচ্ছন্নতায়। এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের পর ট্রফি প্রদান পর্বে এমন বিদ্রূপাত্মক কাণ্ড ঘটল যে, শেষপর্যন্ত আনুষ্ঠানিক প্রেজেন্টেশনই বাতিল ঘোষণা করতে বাধ্য হয় আয়োজকরা। ট্রফি ছাড়াই খালি হাতে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়ন ভারতকে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতকে এশিয়া কাপের ট্রফি প্রদান করা হবে। তবে সেক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংস্থাটির চেয়ারম্যান ও পিসিবি সভাপতি মহসিন নাকভি শর্ত পূরণ সাপেক্ষে ভারতের ক্রিকেটারদের হাতে ট্রফির পাশাপাশি মেডেল তুলে দিতে চান।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এশিয়া কাপের ট্রফিটি দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রয়েছে, যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে। জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরের কাছেই।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ও পিসিবি সভাপতি নাকভি এশিয়া কাপের ট্রফি ভারতকে তুলে দিতে রাজি হয়েছেন। তবে সেই পদক এবং ট্রফি দুটিই নাকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। সে জন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি। এই শর্ত মানলেই কেবল চ্যাম্পিয়ন ভারতের হাতে ট্রফি তুলে দিবেন নাকভি।

বর্তমান পরিস্থিতি বিবেচনায়, পিসিবির সভাপতির প্রস্তাবে ভারতের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে কোথায়, কবে, কখন এই অনুষ্ঠান হবে বা হতে পারে তা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল।

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ভারত। ফাইনালে হারানোর মধ্য দিয়ে সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে সালমান আলিদের তিনবার হারায় শুভমান গিলরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X