স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হয়ে গেল আইএলটি২০ ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম। মঙ্গলবার দুবাইয়ে আয়োজিত এই নিলামে প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে যাওয়ার পর দ্বিতীয় ডাকেই ভাগ্য ফিরল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। তাকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস, মূল্য ধরা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। একইসঙ্গে জাতীয় দলের আরেক তারকা পেসার তাসকিন আহমেদও পেলেন দল—৮০ হাজার ডলারে তাকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবারের নিলামকে ঘিরে আগ্রহ ছিল প্রবল। সাকিবকে শুরুতে অবিক্রিত দেখে অনেকেই হতাশ হলেও দ্বিতীয় ডাকেই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে টেনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই এমিরেটস। অন্যদিকে, তাসকিনকে ঘিরে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত শারজাহরই হাসি ফুটল।

এবারের আসরে আরও একজন বাংলাদেশি ক্রিকেটার আগেভাগেই দল পেয়ে গেছেন। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আগেই ঘোষণা দিয়েছিল দুবাই ক্যাপিটালস। ইংলিশ বোলার লুক উডের বদলি হিসেবে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি।

শুধু বাংলাদেশি নয়, ভারতীয় ক্রিকেটারদের নিয়েও আলোচনার ঝড় ওঠে নিলামে। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দিনেশ কার্তিককে শারজাহ ওয়ারিয়র্সে টেনে নেয়া হয়েছে। তবে চমক দেখা গেছে ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ঘিরে। ১ লাখ ২০ হাজার ডলারে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি।

উল্লেখ্য, সাকিব এর আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। তবে এবারের আইএলটি২০ আসরে নতুন রঙে, নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামতে দেখা যাবে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X