স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে শেষ দিকে দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এবার সেই ক্যাপিটালস পরিবারেরই আরেক প্রতিনিধি দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) শুরুর আগেই তাকে দলে ভিড়িয়ে খবরের শিরোনামে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণায় দুবাই ক্যাপিটালস জানায়, ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে দলে নিয়েছে মোস্তাফিজকে। আইপিএলেও একইভাবে আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

আগামী ৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলাম হওয়ার কথা থাকলেও, নিলামের আগেই দল নিশ্চিত হয়েছে ‘কাটার মাস্টারের’। প্রতিযোগিতা মাঠে গড়াবে ২ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

দেশের বাইরের লিগে এটি হবে ফিজের চতুর্থ অভিজ্ঞতা। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের মঞ্চে এবারও তার কাটার ও স্লোয়ারে ভর করে সাফল্যের প্রত্যাশায় থাকবে নতুন দল দুবাই ক্যাপিটালস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X