স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও চোখ রাঙানি বৃষ্টির

আজও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ছবি: সংগৃহীত
আজও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ছবি: সংগৃহীত

এবারের এশিয়া কাপের সুপার ফোরের শ্রীলঙ্কা অংশের প্রত্যেকটি ম্যাচেই বেরসিকের মতো এসে হাজির হয়েছিল বৃষ্টি। রিজার্ভ ডের কল্যাণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারতের ম্যাচ বেঁচে গেলেও আজ (মঙ্গলবার) সে রকম কিছু নাও হতে পারে। শ্রীলঙ্কা ভারত ম্যাচে গত দুদিনের মতো আজও চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি।

বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছে দুদিনে। এবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শেষ পর্যন্ত এই ম্যাচটি বৃষ্টিতে ভাসলে দুদলকে পয়েন্ট ভাগ করে নিয়েই খুশি থাকতে হবে। কারণ এখানে রিজার্ভ ডে’র সুবিধা নেই।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচটি দুদলেরই জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে জয়ী দল ফাইনাল ম্যাচে ওঠার লড়াইয়ে এগিয়ে যাবে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার জন্য ফাইনালে ওঠার লড়াই উন্মুক্ত হয়ে যাবে।

আবহাওয়ার খবর অনুযায়ী, ম্যাচের সময়ে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পরে সেই সম্ভাবনা কমে ৪০ শতাংশ হবে বলে জানা গেছে। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচের প্রথমদিনে সর্বোচ্চ ৯৬ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। সে অনুযায়ী বৃষ্টিও হয়েছিল। পরে রিজার্ভ ডেতে ম্যাচ গড়ায়। সেখানেও ৯০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল এবং বৃষ্টিতে ম্যাচে বিলম্বও হয়েছিল।

এ ছাড়াও বৃষ্টির চোখ রাঙানি রয়েছে বাকি ম্যাচগুলোতেও। কলম্বোর আবহাওয়ার তথ্য অনুযায়ী, ফাইনাল পর্যন্ত প্রতিদিনই রয়েছে বৃষ্টির আশঙ্কা। এতে করে সুপার ফোরের বাকি ম্যাচগুলোও মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। এ ছাড়া ফাইনাল ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X