স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

কেন ভালো মানের বিদেশি ক্রিকেটার পায় না বিপিএল, জানালেন ফারুক

বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ‍ছবি : সংগৃহীত
বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ‍ছবি : সংগৃহীত

গেল কয়েক আসর ধরেই ভালো মানের বিদেশি ক্রিকেটারের দেখা মেলে না দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট বিপিএলে। চলতি বছরের শেষদিকে বিপিএলের নতুন আসর শুরু করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। আসন্ন আসরে নামিদামি তারকা ক্রিকেটারদের দেখা মিলবে কি বিপিএলে, সেই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের।

শুরুর আসরগুলোতে তারকা সব খেলোয়াড় বিপিএল খেলার জন্য মুখিয়ে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাতে এসেছে পরিবর্তন। অনেক ক্রিকেটারই এখন মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশের এই টুর্নামেন্ট থেকে। এর জন্য কর্তৃপক্ষ যেমন দায়ী তেমনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও বিপিএলের একই সময়ে হওয়ায় ভালো মানের ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ মনে করেন, ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার বড় কারণ সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টের সঙ্গে সূচি সংঘর্ষ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারের ব্যাপার বলতেই হয়। বিপিএল, বিসিবি চেষ্টা করছে। আমাদের বড় সমস্যা হবে যদি আইএল টি-টোয়েন্টি ওইটার সঙ্গে ক্ল্যাশ করলে। তাদের ৯ বিদেশি খেলোয়াড় খেলে প্রতি দলে। ওইটার সঙ্গে যদি ক্ল্যাশ না করি তাহলে তো বেশি বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।’

আসন্ন বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। দেশটির ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার এনওসি দেবে না পিসিবি। তবে বিসিবি সহসভাপতি আশা করেন অন্য দেশের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের শূন্যতা পূরণ করে দেবে।

তিনি বলেন, ‘পাকিস্তানের যেটা এনওসির সমস্যা। আমি জানি কয়েকটা দলের এরকম হয়েছে। আমার মনে হয় আইএল টি-টোয়েন্টির সঙ্গে যদি ক্ল্যাশ না করে তাহলে হয়তো ওইটা পূরণ হবে। যদিও পাকিস্তানিরা আমাদের এখানে ডমিনেট করে সবসময়; কিন্তু হয়তো সেটা অন্য দেশের খেলোয়াড়রা পূরণ করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X