মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫১ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। বিসিসিআইর নির্দেশে নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে কেকেআর তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেয়।

মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটি দ্রুতই বড় প্রভাব ফেলে বাংলাদেশ ক্রিকেটের ওপর। এর পরপরই নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং দল না পাঠানোর পরামর্শ দেয়। বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠায় বিসিবি।

আইসিসির নিরাপত্তা মূল্যায়নের পরও ভেন্যু পরিবর্তনের বিষয়ে পূর্ণ সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের অনুরোধ গ্রহণ না করে শেষ পর্যন্ত বিশ্বকাপে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এই পুরো সংকটের সূত্রপাত মুস্তাফিজ ইস্যু থেকেই হয়েছে বলে মনে করছেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। তিনি ভারতের পদক্ষেপকে ‘ক্ষমতার প্রদর্শন’ হিসেবে ব্যাখ্যা করে বলেছেন, আইপিএলে চলতি বছরে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন মুস্তাফিজ। তার মতে, এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার অর্থ হলো তুলনামূলক দুর্বল পক্ষের ওপর প্রভাব খাটানো।

উগরা আরও মনে করেন, এই সিদ্ধান্ত মূলত ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই এসেছে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন, পাশাপাশি কয়েকটি রাজ্যে ও বাংলাদেশে আসন্ন নির্বাচন—সব মিলিয়ে বিসিসিআইর এই অবস্থান রাজনৈতিক বাস্তবতার সঙ্গেই বেশি সম্পর্কিত বলে তিনি ইঙ্গিত দেন।

তার মতে, বিসিসিআই থেকে এমন নির্দেশ না এলে মুস্তাফিজের কেকেআরের হয়ে আইপিএল খেলার সম্ভাবনা ছিল, যা শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X