স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৫ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

‘যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে তা কষ্ট দেয়’

ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন নাঈম শেখ। ‍ছবি : সংগৃহীত
ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন নাঈম শেখ। ‍ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ ওয়ানডে সিরিজ শেষে দুটি আলাদা ফ্লাইটে বুধবার (১৫ অক্টোবর) দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সন্ধ‌্যার পরপরই নাঈম শেখ, মুস্তাফিজ, সাইফ, হাসান, রিশাদ, তানজিম, তাসকিনরা বের হন বিমানবন্দর থেকে। দেশে পা রেখেই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদের। বিমানবন্দর থেকে বের হওয়ার পথে সমর্থকদের তোপের মুখোমুখি হতে হয় ক্রিকেটারদের। ভুয়া-ভুয়া স্লোগান, পরিবার তুলে গালাগাল চলতে থাকে।

তাওহীদ হৃদয় ও নাঈম শেখদের গাড়ি লক্ষ্য করে সমর্থকদের রোষানল ছিল বেশি। স্বভাবতই তাতে মনঃক্ষুণ্ন হয়েছেন নাঈম। পরে এই বাঁহাতি ব্যাটার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। যদিও তাতে মন গলেনি ক্রিকেট সমর্থকদের। নাঈম শেখের সেই পোস্টেও কড়া সমালোচনায় মাতে ক্রিকেটপ্রেমীরা।

নিজের দেওয়া ফেসবুক পোস্টে টাইগার এই ক্রিকেটার জানান, সমর্থকদের এমন আচরণ তাদের কষ্ট দেয়। একইসঙ্গে ঘৃণার পরিবর্তে সবার ভালোবাসার প্রত্যাশা করেন তিনি। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে বাংলাদেশকে গর্বিত করার চেষ্টা করেন ক্রিকেটাররা, এমনটাই জানান নাঈম শেখ।

টাইগার ক্রিকেটার ফেসবুক পোস্টে লেখেন, আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না—আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।

তিনি আরও লেখেন, হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে—এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়—কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়।

নাঈম শেখ সেই পোস্টে আরও যোগ করেন, ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক—লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠব—দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশাআল্লাহ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X