স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিততে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও কালো মাটির উইকেটেই অপেক্ষা করছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের জন্য। স্বাভাবিকভাবেই স্পিনিং উইকেট হচ্ছে—সেটা বলার অপেক্ষা রাখে না। এবার এক ম্যাচ রেখেই সিরিজ নিশ্চিতে চোখ স্বাগতিক বাংলাদেশের। সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রীড়াপ্রেমীদের।

তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১.৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে তাই সিরিজ নিশ্চিত করতে চান মেহেদী হাসান মিরাজরা। সোমবার (২০ অক্টোবর) মিরপুরের মাঝ উইকেটে কঠোর অনুশীলন করতে দেখা গেছে তাদের। তবে বিশেষ করে স্পিনারদের দিকেই টিম ম্যানেজমেন্টের মনোযোগ বেশি চোখে পড়েছে। সেন্ট্রাল উইকেটের পাশেই দীর্ঘ সময় বোলিং করেছেন মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদরা।

মিরপুরের উইকেট যে প্রথম ওয়ানডের মতোই থাকবে তার আভাস মিলেছে বাংলাদেশের অনুশীলনেও। দল অনুশীলন করেছে ম্যাচের মেজাজে। সেখানে স্পিনাররা আধিপত্য দেখিয়েছেন। পেসারদের খেলেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ ‘মঙ্গুজ’ ব্যাট দিয়ে অনুশীলন করেছেন ব্যাটাররা।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দলে আসতে পারে দুটি পরিবর্তন। স্কোয়াডে নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর ইসলাম। ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। সেটি হলে একাদশে সুযোগ মিলবে তানজিম সাকিবের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X