স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কেউই যা করতে পারেননি, রিশাদ সেটি করলেন

ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেন রিশাদ। ছবি : সংগৃহীত
ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেন রিশাদ। ছবি : সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার যা করতে পারেননি রিশাদ হোসেন সেটিই করে দেখালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে কার্যকরী এক ইনিংস খেলেন এই স্পিন অলরাউন্ডার, যা দলের স্কোর দুইশ পার করতে সহায়তা করে।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইকরেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ।

ইনিংসের ৪৭তম ওভারে নয় নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন রিশাদ। এরপর ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন তিনি। এই ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ২৭৮.৫৭, যা ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড।

সেরা স্ট্রাইকরেটে আগের রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন মাশরাফি। ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সাকিব অপরাজিত ৪৪ রান করেছিলেন। দুই ম্যাচেই মাশরাফি ও সাকিবের স্ট্রাইকরেট ছিল সমান ২৭৫ করে।

১৯ বছর পর মাশরাফি-সাকিবের রেকর্ড দখলে নিলেন রিশাদ। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওই ইনিংসে মুশির স্ট্রাইকরেট ছিল ২৭২.৭২।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X