স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের যে সিদ্ধান্ত অবাক করে দেয় ওয়েস্ট ইন্ডিজকেও

সুপার ওভারে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত
সুপার ওভারে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না নামানোর রহস্য ভেদ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। এক রানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া আকিল হোসেন জানান, সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না দেখে অবাকই হয়েছেন তারা।

বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে আকিলের ৬ বল থেকে ১৬ রান নেন রিশাদ। বাংলাদেশ দলের ব্যাটাররা যে উইকেটে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেন, সেখানে রিশাদ খেলেন ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস।

সুপার ওভারে যখন ১১ রান দরকার, সেই রিশাদকে ব্যাটিংয়েই নামায়নি বাংলাদেশ। এমনকি সৌম্য সরকারের আউটের পরও না। যেখানে বোলিংয়ে ছিলেন আকিল নিজেই। সুপার ওভারে রিশাদকে না দেখে তাই অবাকই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এ প্রসঙ্গে আকিল বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছিলাম। যে ব্যাটার এই ম্যাচে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক খেলল, ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিল তাকেই সুপার ওভারের কোনো অংশে না দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম।’

রিশাদের ব্যাটিংয়ে না নামা নিজেদের পক্ষে কাজ করেছে বলে মনে করেন আকিল। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে এই বিষয়টি আমাদের পক্ষে কাজ করেছে। বাংলাদেশ দলে সে এমন একজন, যার মেরে খেলার মতো সামর্থ্য রয়েছে। লম্বা হওয়ার কারণে মারার সময় সে ভালোভাবে বলের কাছে পোঁছাতে পারছিল।’

খেলা শেষে উইন্ডিজ স্পিনারের কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের উইকেট দেখে আপনার কী মনে হয়েছিল? আকিল হোসেনের উত্তর, ‘যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম তা হলো টিভি পরীক্ষা করে দেখা। মনে হচ্ছিল আমার টিভিতেই বুঝি সমস্যা। পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে। হয়তো রং চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম যে পিচই এমন কালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১০

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১১

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১২

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৩

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৪

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৫

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৬

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৭

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৮

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৯

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

২০
X