স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ট্রফি দিতে এবার নতুন আরেক শর্ত দিলেন পিসিবি সভাপতি

ট্রফি ইস্যুতে মেলেনি কোনো সমাধান। ‍ছবি : সংগৃহীত
ট্রফি ইস্যুতে মেলেনি কোনো সমাধান। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ জিতেও যেন বিপাকে ভারত। চ্যাম্পিয়ন হয়েও পাচ্ছে না ট্রফি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দিতে রাজি। তবে সেক্ষেত্রে মানতে হবে তার শর্ত। এবার ভারতকে ট্রফি তুলে দিতে নতুন এক শর্ত দিয়েছেন নাকভি।

এসিসি সভাপতি জানিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে দলটির অধিনায়ক সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। এমনকি ভারতীয় বোর্ড যদি কোনো প্রতিনিধিও পাঠায় তাহলে তাকেও ট্রফি দেওয়া হবে না। শুধু তাই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে এসে ট্রফি নিতে হবে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা মহসিন নাকভিকে বারবার অনুরোধ করেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নাকভি প্রথমে বলেন, এটা মিটিংয়ের আলোচ্য বিষয় নয়। এই নিয়ে কোনো আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্মকর্তা চাপ দিতে থাকেন। তখন পিসিবি ও এসিসি সভাপতি বলেন, ভারতের অধিনায়ককে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে। এর ফলে কোনো সমাধান মেলেনি বৈঠকে।

ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নাকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার পরও ট্রফি সমস্যার সমাধান হয়নি। নাকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্লা ও শেলার।

এর আগে, নাকভি বলেছিলেন ভারতীয় দল তাদের ট্রফি পাবে। তবে সেই ট্রফি নাকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১০

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১১

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১২

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

১৩

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

১৪

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

১৫

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১৬

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১৮

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৯

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

২০
X