স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে নিজেদের দলে চায় বরিশালের ‘নতুন ফ্র্যাঞ্চাইজি’

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বিপিএলের সবশেষ দুই আসরে মাঠ এবং মাঠের বাইরে দাপট দেখিয়েছে ফরচুন বরিশাল। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি নামিদামি ক্রিকেটারও দলে নিয়ে চমক দেখিয়েছে তারা। জুগিয়েছে বড় সমর্থকগোষ্ঠীও। তবে বিপিএলের পরবর্তী আসরে আর দেখা যাবে না তাদের। বরিশালের মালিকানা নিতে বিসিবিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ। প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার কামাল তালুকদার জানান, তারকা ওপেনার তামিম ইকবালকে নিজেদের দলে চান তারা ।

বিপিএলের সর্বশেষ দুটি আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল। দুই মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২০২৩ বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পরের আসরেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন বাংলাদেশের সাবেক ওপেনার, করেন ৪১৩ রান।

বরিশালের মালিকানা পেলে তামিমের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তামিম সম্মতি দিলে দলেও তাকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী তারা।

এ প্রসঙ্গে আকাবাড়ি হলিডেজের সহকারী ম্যানেজার বলেন, ‘আপনি যেটা বললেন তামিম ইকবালের কথা। উনি হচ্ছেন বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আমরা অবশ্যই তামিম ভাইকে নক করব। উনার যদি সম্মতি থাকে খেলার জন্য অবশ্যই আমরা উনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব।’

সব প্রক্রিয়া সম্পন্ন করে আসন্ন বিপিএলে দল পেলে ফরচুন বরিশালের মতোই তারকাবহুল দল গড়ার কথা বলেছেন কামাল তালুকদার। বিশেষ করে খেলোয়াড় ও কোচিং প্যানেলে চমক দেখাতে চান তারা। কামাল বলেন, ‘যদি আমরা দলটা পাই, ইনশাআল্লাহ চমক দেখবেন। কোচ, খেলোয়াড়ের মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি ক্রিকেটারের সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাব। আপনি বিদেশি খেলোয়াড়ও ভালো পাবেন। পাকিস্তান থেকে কীভাবে তারকা আনতে হয়, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজও আছে। আমরা ভালো খেলোয়াড়ই আপনাদের নিশ্চিত করব। অন্তত আমাদের দলে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X